Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

সাতক্ষীরায় স্বর্ণ ছিনতাইয়ে গৃহবধূকে হত্যা, মরদেহ পুকুরে ফেলে পালাল দুর্বৃত্তরা


সাতক্ষীরার সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে বীথিকা রানী ঘোষ (৪৫) নামের এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার পর তাকে মাথা ও কপালে আঘাত করে হত্যা করা হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

নিহত বীথিকা রানী ঘোষ একই ইউনিয়নের মাগুরা কুলুপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি নিজেই একটি মুদি দোকান পরিচালনা করতেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বীথিকা রানী ঘোষ বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে রওনা হন। পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তার পথরোধ করে। এ সময় তার কাছে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিতে গেলে বাধা দিলে দুর্বৃত্তরা ইট দিয়ে তার মাথা ও কপালে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে দুর্বৃত্তরা তার হাতের স্বর্ণের রুলি, গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে মরদেহ পাশের একটি পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.